শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

রাসুল সা. এর অবমাননা: কিশোরগঞ্জে তরুন আলেম প্রজন্মের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহনুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

ভারতের ক্ষমতাশীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী মুহাম্মদ সা. ও হযরত আয়েশা রা. কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে তরুন আলেম প্রজন্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বক্তারা নিন্দা প্রকাশ ও সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন৷

১.অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান রাষ্ট্রদূত কে ডেকে এনে প্রতিবাদ জানাতে হবে।
২. জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।
৩. জাতীয় সংসদে আইন পাস করে সকল ধর্মের মর্যাদা রক্ষা করতে হবে।
৪.স্কুল-কলেজ সহ সকল প্রকার শিক্ষা পাঠ্যসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কে অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী,সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আমিনী,জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল হাসান, প্রশিক্ষণ সম্পাদকমাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ এরশাদুল হক, ঐতিহাসিক শহীদি মসজিদের ইমাম মাওলানা আনজার শাহ তানিম, মাওলানা তানভীর শাহ,আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আহমদ উল্লাহ,মাওলানা আবুল কাশেমমাওলানা সিরাজুল হুদা,মাওলানা ইলিয়াস কাসেমী,জামিআ আবু বকর সিদ্দীক এর ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল্লাহ সাদেক প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ