শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নােয়াখালী ক্বাওমী ওলামা পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ভারতের সরকার দলীয় মূখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে নােয়াখালী ক্বাওমী ওলামা পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪জুন) বিকাল ৩টা থেকে নােয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টা থেকে প্রতিবাদ সমাবেশ আরম্ভ হয় এবং বৃষ্টি হওয়ার কারণে আসর এর পূর্বেই বিক্ষোভ মিছিল জেলা জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে হযরতুল আল্লাম ছিদ্দিকুর রহমান সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. এর শানে চরম অবমাননার প্রতিবাদে অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সে দেশের সবধরণের পণ্য বয়কট করার দাবি জানান।

বিকাল ৩টা থেকে শুরু হওয়া প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নােয়াখালী জেলা কাওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফি উল্যাহ, সেক্রেটারী জেনারেল মাওলানা আজিজুল্লাহ নওয়াব, সহ-সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা মােশাররফ হােসাইন, সহ-সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সিদ্দিক আহমদ নােমান, মুফতী মাঈন উদ্দীনসহ জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ