শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

বিশ্বনবীকে অবমাননা: খুরুশকুল বৃহত্তর উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল কর্তৃক চরম অবমাননার প্রতিবাদে খুরুশকুল বৃহত্তর উলামা পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন (রবিবার) বাদে আছর তাওহীদি জনতাসহ ওলামা জনতার এক বিশাল মিছিল খুরুশকুল ফকির পাড়া।টাইম বাজার মেহেদি পাড়া হয়ে কাওয়ার পাড়া বঙ্গবন্ধু বাজারে এসে উক্ত বিক্ষোভ মিছিল শেষ হয়। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক বিশাল সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় ।

বিক্ষোভ মিছিলোত্তর এ সমাবেশে বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ স. এর শানে চরম অবমাননার প্রতিবাদে অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সে দেশের সবধরণের পণ্য বয়কট করার দাবি জানান।

এসময় মিছিলকারী নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নবীপ্রেমিক জনতা ঈমানী চেতনাদীপ্ত দাবি সম্বলিত প্লে কার্ড ও স্লোগান ধারণ করে রাজপথ মুখরিত করে তুলেন।

এ বিক্ষোভ কর্মসূচিতে মাওলানা জায়নুল আবেদীন তাওহীদির সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও খুরুশকুল বড় মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি ইমদাদুল হাসান । প্রধান বক্তা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা হুসাইন আহমেদ সিকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমাদ।মাওলানা জায়নুল আবেদীন। মাওলানা তৈয়ব। মাওলানা নোমান। মাওলানা হাফেজ শফি। মাওলানা আলী হায়দার সাবেক সভাপতি। মাওলানা হাফেজ সালেম সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারী । মাওলানা সাইফুল ইসলাম সাবেক সেক্রেটারি।মাওলানা রহমত উল্লাহ বর্তমান সভাপতি। মাওলানা খুরশেদ আলম বর্তমান সেক্রেটারি। মাওলানা হাফেজ রহিম উদ্দীন আল আজাদ। মাওলানা আলা উদ্দীন।মু. নুরুদ্দীন।জহির উদ্দীন সিকদার প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ