বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কুসিক নির্বাচন কাল, অনিয়মের চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাত পেরোলেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। কুমিল্লায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোটে অনিয়মের চেষ্টায় কেউ ছক কষলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, সুষ্ঠু ভোটের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

বাক্সভর্তি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পৌঁছে দেয়া হয়েছে কেন্দ্রগুলোয়, যা দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন ভোটাররা। সেটিসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরত অন্যরা। তারা জানান, সোমবার (১৩ জুন) মক ভোটিং হয়েছে। তার মাধ্যমে ইভিএমে ভোট দেয়া নিয়ে যত অনিশ্চয়তা ছিল ভোটারদের মাঝে, সেটিও আর নেই। মক ভোটিংয়ে অংশ নেয়া ভোটাররাও জানালেন, বেশ সহজেই ইভিএমে ভোট দেয়া যাচ্ছে।

ইভিএম পরীক্ষা করা হয়েছে আগেই। মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম বিতরণ। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ভোটারদের লাইনে বা বাইরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত জটলা না হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে আগামীকাল। আমাদের কাছে সবকিছুই পর্যাপ্ত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটের পরিবেশ স্বাভাবিক। কেউ তাতে বাধা হয়ে দাড়ালে বরদাস্ত করবে না কমিশন। মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, কোনো প্রার্থী বা কেউ যদি মনে করেন গোপন কক্ষে কাউকে বসিয়ে রাখবেন; এমন পরিকল্পনা যদি কারো থাকে তাহলে বলবো, তা থেকে সরে আসুন। কারণ, কোনোভাবেই এটা হতে দেয়া যাবে না।

সরঞ্জামাদি পেয়ে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে কেন্দ্রগুলোতে। কুমিল্লায় ২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৩০ হাজার। মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ