বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনা সংক্রমণ বাড়ছে, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে গত কয়েক দিন ধরে আবারও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রভাব দেখা দিয়েছে। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে। রোববার (১২ জুন) করোনা রোগী শনাক্ত ছিল ১০৯ জন। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে। ইতোমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, সারাবিশ্বে যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। আর এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এখন দেশের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আর যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ