বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বোনের ইজ্জত রক্ষাকারী ভাইকে মারধর: দুই বখাটে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায় বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে ভাই আব্দুল মোনাফকে এলোপাতাড়ি মারধরের ঘটনায় আরমান ও রায়হান নামের দুই বখাটে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর শনিবার রাতেই পুলিশের ২টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সাঁড়াশি অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

অভিযুক্ত আরেকজনের নাম মোহাম্মদ জামাল। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। এদিকে, বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে ভাইকে বেদম মারধর ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও শনিবার (১১ জুন) দুপুরে প্রকাশ পায়।

বোনের ইজ্জত রক্ষায় ভাইয়ের প্রাণপণ চেষ্টার ভিডিও ভাইরাল
তবে, ঘটনার বিস্তারিত জানা না গেলেও একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দুইজন যুবক হাতের লাঠিসোটা নিয়ে বেপরোয়া মারধর করছে। বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে সব আঘাতগুলো পড়ছে ভাইয়ের উপরে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধরে আব্দুল মোনাফের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে যে কয়জন মানুষ দেখা যাচ্ছে তারাও উদ্ধারে এগিয়ে যায়নি। মনুপাড়ার মোহাম্মদ জামাল, মো. রায়হান ও কুলিয়াপাড়ার আরমান ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হিজাব ও বোরকা পরিহিত ভিকটিম তরুণীর নাম নাফিসা আক্তার রিমা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে, রিমাকে প্রতিদিন স্থানীয় কিছু বখাটে শ্রেণীর লোক উত্ত্যক্ত করতো। বারবার একই ঘটনা হতে দেখে এগিয়ে যায় ভাই আব্দুল মুনাফ। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটে চক্রের রোষানলে পড়লো ভাই।

তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করে ক্ষতবিক্ষত করলো। ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, বোনকে রক্ষা করতে গিয়ে এভাবে মারধর, খুবই দুঃখজনক ঘটনা। যারা ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চালছে। সেসঙ্গে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চেয়ারম্যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ