শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) ও মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ এই ঘটনা ঘটে।

চককীর্তি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শামীম রেজা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায় এবং হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহিনী।

অন্যদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল ইসলাম জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ