বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

পি কে হালদারকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশে ফিরিয়ে আনতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে গ্রেফতারের খবর পাওয়ার পরপরই বাংলাদেশের পক্ষ থেকে পি কে হালদারকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে পি কে হালদারের বিরুদ্ধে করা মামলার নথি সংশ্লিষ্ট দপ্তর থেকে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরে সেসব নথিসহ তাকে ফেরত পাঠানোর প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতি-উত্তরের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার বলেন, ‘তাকে (পি কে হালদার) ফেরত আনার জন্য ভারতে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি তাকে ফেরত পাওয়া যাবে। ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভারতের সাথে বাংলাদেশের মধ্যে চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। একই আইনের আওতায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাঠায় বাংলাদেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ