শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের দুই নাগরিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় গতকাল (সোমবার) ঘোষণা করেছে, আমেরিকা ‘সন্ত্রাসবাদে আর্থিক যোগান প্রতিহত করার লক্ষ্যে’ নিজের মিত্রদের সঙ্গে নিয়ে ১৩ ব্যক্তি ও মধ্যপ্রাচ্যে তৎপর তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই ১৩ ব্যক্তির মধ্যে তিনজনের ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সঙ্গে সম্পর্ক রয়েছে, দু’জন সরাসরি ইরানি নাগরিক এবং একজন লেবাননের অধিবাসী।

আমেরিকা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমানকে নিয়ে ‘টেররিস্ট ফাইনান্সিং টার্গেটিং সেন্টার’ নামক সংস্থা গঠন করা হয়েছে এবং আমেরিকা দাবি করছে এই সংস্থার সঙ্গে সমন্বয় করেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আমেরিকা ও তার মিত্ররা এর আগেও আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক রক্ষা করাসহ নানা অজুহাতে ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, একই অভিযোগে এর আগেও বহু বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

আমেরিকা এমন সময় আইআরজিসি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে যখন এই বাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে যা কোনোভাবেই সহজভাবে নিতে পারছে না ওয়াশিংটন।

আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপর করল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, তিনি আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে এবং তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান।সূত্র: পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ