বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

অনিয়ম ও জবাবদিহিতার অভাবে সীতাকুণ্ডে দুর্ঘটনা ঘটেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রের সবক্ষেত্রে অনিয়ম ও জবাবদিহিতার অভাবে সীতাকুণ্ডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই দুর্ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।

কনটেইনার মালিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিচার করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আহত-নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে।

বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের বাড়তি দামে মানুষ যখন দিশেহারা তখন গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাঁড়ার ঘা।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ জুন মহানগরে, ১১টি জেলা শহর ও ১৩টি উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ