শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বাস উল্টে ভারতের উত্তরাখণ্ডে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঘাটে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ