শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

টিলা ধসে সিলেটে শিশুসহ নিহত একই পরিবারের ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দুজন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের সাতজমি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী টিলা ধসে চার জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, অতিবৃষ্টিতে সাতজমি এলাকার একটি টিলা ধসে একটি ঘরের ওপর পড়ে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়; তাদের নাম—জুবের আহমদ (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগম (৩০), তাঁদের পাঁচ বছর বয়সি ছেলে সাফি আহমদ এবং জুবের আহমদের মা শামীমারা বেগম (৪৮)।

নিহতদের সুরতহালের কাজ চলছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ