শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১১ জুন পর্যন্ত জামিন পেলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ১১ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। লাহোরের একটি বিশেষ আদালত ১৬ বিলিয়ন রুপি পাচার মামলায় শনিবার তাদের জামিন মঞ্জুর করে। ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) এ অর্থ পাচার মামলা দায়ের করেছিল।

অবশ্য, স্পেশাল কোর্টের (সেন্ট্রাল-১) বিচারপতি ইজাজ হাসান আওয়ান অবশ্য শাহবাজ শরিফের অপর ছেলে সোলেমান শাহবাজ এবং অন্য দুজনের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারা শনিবার শুনানির সময় আদালতে হাজির ছিলেন না। এরপরপরই শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

শনিবার শুনানির শুরুতে এফআইএ আদালতকে বলেন যে তার সংস্থা প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজাকে গ্রেফতার করতে চায়। এফআইএ আইনজীবী যুক্তি দেন যে এদুজন 'মামলার অংশ নন।' তবে হামজার আইনজীবী এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এফআইএ আইনজীবী আদালতকে বিভ্রান্ত করছেন। কারণ, 'এদুজন তদন্তের অংশ।'

শুনানিকালে শাহবাজ শরিফ, হামজা শরিফের আইনজীবী আমজাদ পারভেজ বলেন, মামলাটির তদন্ত দেড় বছর ধরে চলছে। কিন্তু এফআইএ তার মক্কেলদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

তার বক্তব্যের পর আদালত শাহবাজ শরিফ ও হামজা শাহবাজের জামিন মঞ্জুর করেন। তবে আদালত পরবর্তী শুনানিকালে সংশ্লিষ্ট সবাইকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দেয়। এছাড়া সোলেমান শাহবাজ, তাহির নকভি ও মালিক মাকসুদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সূত্র : জিও নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ