শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

বেড়েছে শুকনা মরিচের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে বাড়তির দিকে রয়েছে শুকনা মরিচের দাম। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৭০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারেও শুকনা মরিচের দাম চড়া রয়েছে। এ কারণে দেশীয় ব্যবসায়ীরা পণ্যটির আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে সরবরাহ স্বল্পতায় আমদানি করা শুকনা মরিচের দাম বেড়েছে। বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে দেশে উৎপাদিত শুকনা মরিচেরও।

হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানি করা তুলনামূলক চিকন ও ঝাল শুকনা মরিচ কেজি প্রতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুই সপ্তাহ আগে এ মরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছিল। দেশি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। যা গত দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিলো ১৭০ টাকা দরে। সে হিসাবে ভারতীয় শুকনা মরিচ কেজি প্রতি ৪০ টাকা এবং দেশীয় শুকনা মরিচ কেজি প্রতি ৭০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের কাঁচাবাজার বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি এবং ভারত থেকে রসুন আমদানির কারণে কমেছে দাম। আদা কেজি প্রতি ৬০ টাকা দর হিসেবে বিক্রি হচ্ছে। তবে হিলি বাজারে মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেশি মরিচের সরবরাহ কম থাকার কারণে বেড়েছে দাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ