শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

'প্রকৃতির ঐক্যটানে টেকসই জীবন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার।

এর আগে উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি র‍্যালি বের হয়ে সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি উপজেলা তথ্য আপা রূপালী মন্ডল, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ