মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধবিমান ও ড্রোন কিনবে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির সেনাবাহিনীর আধুনিকায়নে দেশটির পার্লামেন্ট ১০৭৩ কোটি ডলার অনুমোদন করেছে।

এ অর্থ দিয়ে সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান ও চিনুক হেলিকপ্টার এবং ইসরাইলের তৈরি হেরোন ড্রোনসহ আধুনিক সব সমরাস্ত্র কেনা হবে। খবর আনাদোলুর।

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সেনাবাহিনীর জন্য বিশেষ তহবিলের মাধ্যমে এ অর্থ অনুমোদন করেছে।

৫৬৭ আসনের সংসদে চ্যান্সেলর ওলাফ স্কলজের বামপন্থি জোটের সদস্য সংখ্যাই বেশি। শুক্রবার সেনাবাহিনীর এ বিলের বিরুদ্ধে ভোট পড়ে ৯৬টি এবং ভোটদানে বিরত ছিলেন ২০ এমপি।

জার্মানির প্রধান বিরোধী দল ক্রিস্টান ডেমোক্র্যটও সরকারি দলের আনা এ বিলে সমর্থন দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ