বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

মুক্তির আগেই ওমান ও কুয়েতে নিষিদ্ধ অক্ষয়ের মুভি 'সম্রাট পৃথ্বী রাজ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনী অবলম্বনে নির্মিত 'সম্রাট পৃথ্বী রাজ' মুভিটির মুক্তি ওমান ও কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় মিডিয়ার বরাতে জিও নিউজ জানিয়েছে, বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং অভিনেত্রী মানোশি ছাল্লার আসন্ন ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ ওমান এবং কুয়েতে মুক্তি পাবে না।

খবরে বলা হয়েছে, ওমান ও কুয়েতে এই ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞার কারণ জানা যায়নি এবং এখনো পর্যন্ত ছবিটির টিমও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রিপোর্ট অনুসারে, ছবির নাম আগে ছিল ‘পৃথ্বী রাজ’ কিন্তু ২৭ মে নাম পরিবর্তন করে ‘সম্রাট পৃথ্বী রাজ’ রাখা হয়।

শ্রী রাজপুত করনি সেনা নামে একটি সংগঠনের অনুরোধে ছবিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু ‘পৃথ্বী রাজ’ নামের মাধ্যমে রাজপুত সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র : জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ