শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আবু তাহলা (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বঙ্গবন্ধু সড়কের ব্রাক অফিসের নিকট এ ঘটনা ঘটে।

জানা যায়, তালহা ওই উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে। সে ভান্ডারিয়া পৌরসভার তাফসির ময়দান-সংলগ্ন সৌদিয়া মাদরাসায় নুরানী বিভাগের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে আবু তালহা তার চাচার বাড়ি থেকে নিজবাড়ি যাওয়ার জন্য রাস্তায় বের হলে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল (পিরোজপুর ল-১১-২৪৭১) বঙ্গবন্ধু সড়কের আনোয়ার মেম্বাবের বাড়ির সামনে তালহাকে সজরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহত তালহাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে সে মারা যায়।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসনীয়া প্রেমা বলেন, তালহাকে গুরতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ