শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

খাগড়াছড়িতে অবৈধ চাল মজুদ: ৪ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে চার ব্যবসায়ীকে অবৈধ অতিরিক্ত চাল মজুদ ও খাদ্য অধিদফতরের লাইসেন্স না রাখার দায়ে ১৯৫৬ সালের অত্যাবশ্যক পণ্য সামগ্রী আইনের ৩ ধারার ৬ (১) বিধিতে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন।

বুধবার (১ জুন) খাগড়াছড়ির বাজারে বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অনেক ব্যবসায়ীকে মৌখিক সতর্ক করেন।

শহরের বাজার মসজিদ রোডের মের্সাস হাজী শফি ট্রের্ডাসকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাস কারাদণ্ড প্রদান, মের্সাস আজিজুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন, মের্সাস জনতা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, নূর জাহান ট্রের্ডাসকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও অনেক প্রতিষ্ঠানকে প্রাথমিক মৌখিক সতর্ক করা হয়।

তিনি বলেন, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদেরকে আইন মেনে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা লাইসেন্স করার জন্য অনুরোধ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ