শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

লামায় হাসপাতালসহ ৭ ডায়গনস্টিক সেন্টার সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশ মতে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুমোদনবিহীন একটি হাসপাতালসহ ৭টি প্যাথলজি এবং ডায়গনস্টিক সেন্টারে সিলগালা করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুদ্দীন মোরশেদ।

উপজেলার আজিজনগর ও রুপসীপাড়া ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সিলগালা করে দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টিম, সেনিটারি ইন্সপেক্টর মাধবী লতা আসাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহাফুজুর রহমান ও থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন।

নিবন্ধন না থাকায় আজিজনগর জেনারেল হাসপাতাল, রবি ল্যাব, মেমোরি ডায়গনস্টিক সেন্টার, পাহাড়িকা ডায়গনস্টিক সেন্টার, সেবা প্যাথলজি সেন্টার, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ফেমাস ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয় অভিযানে। একই সঙ্গে একাধিক রোগীর সিট রাখার দায়ে শান্তি নিকেতন ও আদর্শ ফার্মেসির ভেতরের কক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালাসহ একের অধিক রোগীর সিট না রাখার ব্যাপারে নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা।

হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিলগালার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুদ্দীন মোরশেদ বলেন, মালিকরা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আজিজনগর জেনারেল হাসপাতালসহ উপজেলার ৭টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ