বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

দেশের মানুষকে যতটা পারি, বাজেটে সহায়তা করব: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করে যাচ্ছি, এ সময়ে আমাদের দেশের মানুষকে যতটা পারি, সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেবো না।’

আজ বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি।

বাজেট পরিকল্পনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান, এর মধ্যে কেমন করে আমাদের অর্থনীতিতে আমরা জায়গা করে নিতে পারি, আমরা আরও কীভাবে গতিশীল করতে পারি সেগুলো বাজেটে জায়গা পেয়েছে।’

বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী হবে- ব্যবসায়ীদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুস্তফা কামাল বলেন, ‘এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না। আমি বলব, আপনারা অপেক্ষা করেন। আমি আগেই বলেছি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে রিলেট করব তখনই যখন আমরা লাভবান হতে পারব।’

অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ থেমে গেলে রাশিয়া বা ইউক্রেন থেকে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি, ভোজ্যতেল আনতে পারলে আমরা লাভবান হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ