বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

জার্মানিতে মুদ্রাস্ফীতি এক লাফে আট ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথম মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে৷ ডিস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী জার্মানিতে চলতি মাসে মুদ্রাস্ফীতির হার ৭.৯-এ ঠেকেছে৷

গত মাসে, অর্থাৎ এপ্রিলেও মুদ্রাস্ফীতি সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিল বলে জানাচ্ছে জার্মানির পরিসংখ্যান বিষয়ক সংস্থা ডিস্ট্যাট৷ তবে মে মাসে এপ্রিলের চেয়েও এক দশমাংশ বেড়ে ৭.৯ ভাগ হওয়ায় পরিস্থিতি জার্মানির একত্রীকরণের পরের সব খারাপ সময়কেই পেছনে ফেলেছে৷

ডিস্ট্যাটের বিশেষজ্ঞরা বলছেন, সর্বশেষ ১৯৭৩-৭৪-এর ভয়াবহ তেল সঙ্কটের সময়েই শুধু এমন পরিস্থিতি দেখেছিল জার্মানি৷

এত উচ্চ হারের মুদ্রাস্ফীতির জন্য ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া৷ তারপর থেকে জ্বালানির দাম হু হু করে বাড়ছে৷ ভোগ্যপণ্যের দামও বাড়ছে দ্রুত৷ গত বছরের মে মাসের তুলনায় জার্মানিতে জ্বালানির দাম বেড়েছে ৩৮.৩ ভাগ আর খাদ্যপণ্যের দাম বেড়েছে শতকরা ১১ ভাগ৷

পরিস্থিতি সামাল দেয়ার উদ্যোগ

ভোক্তার ওপর থেকে দ্রব্য মূল্যের ঊর্ধগতির চাপ কমাতে কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে জার্মান সরকার৷ জুন থেকে আগস্ট এই তিন মাসের জন্য আঞ্চলিক পর্যায়ে সস্তায় (নয় ইউরো) গণ পরিবহনের টিকেট ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে৷ ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলে গাড়ি চালকদের জন্য প্রতি লিটারে ২৯.৫৫ সেন্ট এবং ডিজেলে প্রতি লিটারে ১৪.০৪ সেন্ট মূল্যছাড় দেয়া হয়েছে৷

মুদ্রাস্ফীতি আরো বাড়বে?

এসব উদ্যোগে ভোক্তাদের সাময়িক উপকার হবে ঠিকই, তবে বেরেনবার্গ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হোলগার শ্মিডিং মনে করেন, এসব জনমোহিনী উদ্যোগের কারণে জার্মানির অর্থনীতি আরো চাপে পড়বে৷

রয়টার্সকে হোলগার শ্মিডিং বলেছেন, গ্যাস পাম্পে দেয়া ডিসকাউন্ট এবং অন্যান্য বিশেষ ব্যবস্থার কারণে আগামী মাসগুলোতে মুদ্রাস্ফীতির হার আরো বেড়ে যেতে পারে৷

অন্যদিকে আলিয়ান্স ট্রেডের শিল্প বিষয়ক বিশেষজ্ঞ অরেলিয়েন ডুথোইট মনে করেন, জার্মানিতে ভোগ্যপণ্যের দাম আগামীতে আরো বাড়বে৷ তার অনুমান, এ বছর দ্রব্যমূল্য বৃদ্ধির হার ১০.৭ শতাংশে গিয়ে ঠেকবে৷ এর ফলে ভোগ্যপণ্যে মাসিক খরচ গড়ে ২৫০ ইউরো পর্যন্ত বাড়লেও তিনি অবাক হবেন না৷

বৈশ্বিক সমস্যা

দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি অবশ্য প্রথমে করোনা মহামারী এবং তারপর ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেক দেশেই হচ্ছে৷ জার্মানিসহ ইউরোপের প্রায় সব দেশের অর্থনীতিই জোড়া আঘাতে প্রাভাবিত৷ বছর শেষে এর প্রভাবে অর্থনীতি আরো বিপর্যস্ত হতে পারে- এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা৷ ২০২২ সালের শেষ নাগাদ সারা ইউরোপেই মুদ্রাস্ফীতি সার্বিকভাবে ৬ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা তাদের৷

সূত্র: ডয়চে ভেলে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ