শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

কুসিক নির্বাচন: সিটিতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান চলাচলও বন্ধ থাকবে ২৪ ঘণ্টার জন্য।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মঙ্গলবার (৩১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, কুসিক নির্বাচন এবং ছয়টি পৌরসভার (গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, রাঙামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর এবং ঝিনাইদহ জেলার ঝিনাইদহ) সাধারণ নির্বাচন তফসিল অনুসারে ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৪ জুন দিনগত রাত ১২টা থেকে ১৫ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ ভ্যানের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

এছাড়া ১৩ জুন দিনগত রাত ১২টা থেকে ১৬ জুন দিনরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়কে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এই অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

একই দিন ১৩৫ ইউপিসহ স্থানীয় সরকার অন্যান্য কিছু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসব নির্বাচনেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ