মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ইউরোপের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের ঐকমত্যের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি বলা হয়েছে।

অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি আজ মঙ্গলবার গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১২৩ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই জ্বালানির বিশ্ববাজার অস্থিতিশীল। তেল ও গ্যাসের দাম বেড়েই চলেছে। এক বছরে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৭০ শতাংশেরও বেশি।

এজে বেল বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, ‘ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞার কারণে এসব দেশকে এখন বিকল্প খুঁজতে হবে। এ কারণে দামটা বেড়ে গেছে।’

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ২৭ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এ জন্য ইইউ দেশগুলো বছরে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো রাশিয়াকে পরিশোধ করে থাকে।

ইউরোপে রাশিয়ার তেল গ্যাসের রপ্তানির পরিমাণ দেশভেদে কমবেশি রয়েছে। জার্মানি ও নেদারল্যান্ডস এই তালিকায় শীর্ষে রয়েছে। ২০২০ সালে রাশিয়া থেকে নেদারল্যান্ডস দৈনিক পাঁচ লাখ ৪৯ হাজার ৪০০ ব্যারেল অপরোশোধিত তেল আমদানি করেছে। জার্মানি দৈনিক পাঁচ লাখ ২৬ হাজার ৪০০ ব্যারেল, পোল্যান্ড তিন লাখ ২৮ হাজার ৪০০ ব্যারেল আর হাঙ্গেরি ৭৬ হাজার ব্যারেল তেল আমদানি করেছে।

২০২০ সালে রাশিয়া থেকে জার্মানি ৪২ দশমিক ৬ বিলিয়ন ঘন মিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে। ইতালি আমদানি করেছে ২৯ দশমিক দুই বিলিয়ন ঘন মিটার, বেলারুশ করেছে ১৮ দশমিক ৮ বিলিয়ন ঘন মিটার আর তুরস্ক করেছে ১৬ দশমিক দুই বিলিয়ন ঘন মিটার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ