শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের খাদেমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত চাটমোহর মডেল মসজিদের খাদেম ইসমাইল হোসেন মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ইসমাইল উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড়গুয়াখড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইসমাইল হোসেন তার এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে পাশ্বর্তী ভাঙ্গুড়া উপজেলার রাঙালিয়া গ্রাম থেকে ফিরছিলেন। পথিমধ্যে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের ভেড়ামাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ইসমাইল হোসেন মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেম ইসমাইল হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ