শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

রাজশাহীতে গাঁজাসহ ট্রাক চালক ও হেলপার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা থেকে রাজশাহী আসা তিন কেজি গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ মে) ভোরে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বেলপুকুর মোড়ে এ অভিযান চালায়। এ সময় টিনভর্তি একটি মিনি ট্রাকে থাকা ওই গাঁজাগুলো উদ্ধার করা হয়।

এই গাঁজার চালান আনার অপরাধে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার খড়তা মধ্যপাড়া গ্রামের ট্রাকচালক আল-আমিন (৩০) ও পবার নওহাটা পিল্লাপাড়া এলাকার হেলপার মুজাম্মেল হক (৩৬)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আর এ ব্যাপারে বেলপুকুর থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ