শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ডাক্তারী পরীক্ষার জন্য বোতলে করে আনা পেশাব বা পায়খানা পকেটে নিয়ে নামায পড়লে হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: হুজুর। আমার ইউরিন ও স্টোল টেষ্ট করাতে ডাক্তার বলেছে। আমি বাসা থেকে আমার পেশাব ও পায়খানা বোতলে ভরে পলিথিন দিয়ে পেচিয়ে হাসপাতালে যাই। যাবার নামাযের সময় হয়ে যায়। তখন আমি পরীক্ষার জন্য নিয়ে আসা পলিথিনে মোড়ানো পেশাব ও পায়খানার বোতলসহ নামায আদায় করি।

আমার জানার বিষয় হলো, আমার উক্ত নামায কি শুদ্ধ হয়েছে?

উত্তর: না। আপনার নামায শুদ্ধ হয়নি। আপনার উচিত ছিল, তা পকেট খুলে বাইরে রাখা। পকেটে নাপাক রেখে নামায আদায় করলে নামায আদায় হয় না। তাই আপনার নামাযটি শুদ্ধ হয়নি।

لو صلى وفى كمه قارورة مضمومة فيها بول لم تجز صلاته، لأنه فى غير معدنه وكانه الخ (البحر الرائق، زكريا-1/464، كرتاشى-1/167، فى النصاب: ورجل صلى وفى كمه قارورة فيها بول لا تجوز الصلاة، سواء كانت ممتلئة أو لم تكن، لأن هذا ليس فى مظانه ومعدنه وعليه الفتوى، كذا فى المضمرات (الفتاوى الهندية-1/62، جديد-1/120، رد المحتار، زكريا-2/74، كرتاشى-1/403)

উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক- তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ