শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনি, মুকুল, মকবুল, হায়দার ও আব্দুল হালিম। তাদের সবার বাসা নাটোরে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি লেগুনা। লেগুনাটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা রামারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫ জন আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ