শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বঙ্গোপসাগরে নৌকা ডুবে ১৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ অর্ধশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে ১৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে শিশুসহ প্রায় ৯০ জন আরোহী নিয়ে নৌকাটি সাগরে ডুবে যায়। ২০ জন সাঁতরে তীরে উঠলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে।

অবৈধভাবে বঙ্গোপসাগর হয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে নারী ও শিশুসহ ৯০ জনের বেশি রোহিঙ্গা। রোববার (২২ মে) খারাপ আবহাওয়ার কারণে মিয়ানমার উপকূলে ডুবে যায় নৌকাটি।

জীবন বাঁচাতে অনেকেই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। এ সময় অন্তত ২০ জন তীরে আসলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। বেঁচে যাওয়া ওই রোহিঙ্গাদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, গত বৃহস্পতিবার (১৯ মে) মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েন তারা। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। নৌকাডুবির ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ