শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

পদ্মা সেতু নিয়ে টিকটক, ডিজিটাল নিরাপত্তা আইনে তরুণ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে অপপ্রচারমূলক টিকটক ভিডিও বানানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক তরুণকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণের নাম হেলাল উদ্দিন ঢালী।

সোমবার তাকে পদ্মা সেতুর পিলারের নিচ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হেলাল জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান, পদ্মা সেতুর ৪২ নং পিলারের পাশে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন। কাছে এসে দেখেন, টিকটকে তিনি ভিডিও বানাচ্ছেন। তখন তাকে দুটি মুঠোফোনসহ আটক করা হয়। এ সময় তার মুঠোফোনে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক বিভিন্ন টিকটক ভিডিও পাওয়া যায়।

এ সময় সেনা সদস্যরা তাকে জাজিরা নিয়ে এলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন। পরে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এরপর তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ