সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ছাত্রলীগ ছাত্রদের নির্বিঘ্ন শিক্ষা জীবন চায়: সাদ্দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগ হামলা করেনি বরং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রদল। ছাত্রদল অছাত্র ও সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা শান্তিপূর্ণভাবে প্রতিহত করে। সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রলীগও ক্যাম্পাসে অবস্থান নেয়।

তিনি বলেন, ছাত্রদল কিলিং মিশন নিয়ে ক্যাম্পাসে এসেছিল। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, ছাত্রদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে তারা এখানে এসেছে।

মঙ্গলবার (২৪ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন সাদ্দাম।

তিনি বলেন, ছাত্রলীগ চায় ছাত্রদের নির্বিঘ্ন শিক্ষা জীবন। তারা নির্বিঘ্নে ক্লাস করবে পরীক্ষা দেবে, হলে থাকবে। শিক্ষাঙ্গন কোনোভাবেই যেন সন্ত্রাসের আশ্রয়স্থল না হয় সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, লাশ ফেলার পাঁয়তারা করছে। এজন্য স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ রয়েছে, তারা রুখে দাঁড়াতে চায়। আজ যখন ছাত্রদলের ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগতদের সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে। ছাত্রলীগ তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানায়।

ছাত্রলীগের হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনোভাবেই ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়নি। সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করেছে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসে মিছিল করেছে, স্লোগান দিয়েছে। আর সেটা করতে গিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ছাত্রদলকে আমরা আহ্বান জানাই, তারা সন্ত্রাসের ভাষা পরিত্যাগ করুক, রাজাকারদের পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করুক। লন্ডনের ফতোয়া যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করতে চায়, কিলিং মিশন বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে আমরা অতীতের ধারাবাহিকতায় তীব্র প্রতিরোধ গড়ে তুলব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ