বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

পাবজি খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে পাবজি গেমস খেলতে না দেয়ায় নুসরাত জাহান শান্তা (২১) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় ওই নারীর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।

নুসরাত জাহান শান্তা উপজেলার সাতুরিয়া মিয়ারহাট এলাকায় মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

শান্তার বাবা মো. নুরে-আলম হাওলাদার জানান, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিকভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো।

জানা যায়, ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইলে পাবজি গেমস খেলা নিয়ে তার ঝগড়া হয়। এর এক পর্যায়ে শান্তা ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে।

এ ঘটনা টের পেয়ে শান্তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু বরিশাল পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা নুরে-আলম।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শনিবার সকালে লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ