শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ফল পেয়ে উচ্ছ্বসিত কাশফিয়ান শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ জেলা) প্রতিনিধি ভালো ফলের জন্য শিক্ষার্থীদের অধ্যবসায় জরুরি বলে মন্তব্য করেছেন শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির।

আজ রোববার (১৫ মে ২০২২) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ফল প্রকাশ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের মনোবল বাড়ায় পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে গুরুজনরাও বুঝতে পারেন কোন্ শিক্ষার্থীর অবস্থা কেমন। পরে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায়। দুর্বল শিক্ষার্থীদের পৃথকভাবে কেয়ার নেয়া যায়। এতে বন্ধ হয় শিশুদের ঝরে পড়া।

খারাপ ফল হলেই শিক্ষার্থীকে গালমন্দ করা উচিত নয় উল্লেখ করে মাসউদুল কাদির বলেন, শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। আজকের শিশুরা আগামাী দিনের ভবিষ্যৎ-তা কেবল বুলি নয়, বাস্তবতা। আমাদের শিশুদের গড়ার দায়িত্ব। তাদের জীবন নষ্ট করার দায় আমরা নিতে পারি না। তাদেরকে উৎসাহিত করতে হবে। উঠে আসার সুযোগ দিতে হবে। একবার শিশু নিজের মধ্যে সাহস সঞ্চার করতে পারলে তাকে আর দমিয়ে রাখার সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন কাশফিয়ানের মর্নিং শিফট এডমিন রোকশানা আক্তার হ্যাপী, ডে শিফট এডমিন রিমা আক্তার। সহকারী শিক্ষক শাহীন আহমদ, শান্তা চৌধুরী, সৈয়দা সফুরা আক্তার মুক্তা, কুলসুমা আক্তার নিসপা, সুমি আক্তার পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট সবার হাতে হাতে তুলে দেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ