শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন।

আজ বুধবার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪২১৫ ৮৭৫০, ০৭১২৪০৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ শ্রীলঙ্কা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

বাংলাদেশ এমন সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে বাংলাদেশিরা সেখানে বিপদে পড়লে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছাতে পারে।

-এটি