সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গতিপথ পাল্টেছে ঘূর্ণিঝড় ‘অশনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ওড়িশা উপকূলের খুব কাছে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা।

ভারতের আবহাওয়া দফতর বলছে, আবারও গতিপথ পরিবর্তন করে বঙ্গোপসারে অবস্থান করা শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আবারও গতিপথ পাল্টে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম উপকূলে আঘাত হানবে বলে সতর্ক করা হয়েছে। খবর এনডিটিভি, এপিবি লাইভ'র।

এর আগে ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকে কাকিন্দা উপকূলে আঘাত হানার শঙ্কায় সেখানে ১০ নম্বর সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, বিশাখাপটনম, পূর্ব ও পশ্চিম গোদাবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় রের্ড এলার্ট জারি করা হয়েছে। এ সময় ভারি বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (১১ মে) সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে। নদীতে জোয়ারের পানি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে হচ্ছে ভারি বৃষ্টিও।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ