শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

নোয়াখালীতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদে এশার নামাজ পড়ে বের হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। জামাত শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সোমবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কলা বাগান রজ্জবপুর জামে মসজিদে এশার নামাজের পর আকস্মিক ওজু খানায় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি।

জানা যায়, মৃত আমিন উল্লাহ (৬৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের চরফকিরা গ্রামের আনিছ কোম্পানী বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আমিন উল্লাহ মসজিদে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করেন। জামাত শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মসজিদরে ওজু খানায় তিনি মাথা ঘুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ