শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘ*র্ষ, আ*হত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৮ মে) সন্ধ্যায় পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, মশিউর রহমান মিঠু, ছাত্রলীগ কর্মী রুবেল ও মুছা। তবে বাকিদের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেওয়া হয়েছে। একটি কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ অপরটির মৌখিক অনুমোদন দেয় স্থানীয় এমপি মুহাম্মদ সফিকুর রহমান। রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পৌর ছাত্রলীগ। এমপির একটি গ্রুপও সেখানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এ সময় পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়। এরপর পর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কতজন আহত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ