বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

ইভিএম নিয়ে সরকারের কথা বলার সুযোগ নেই: নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

এছাড়াও মোহাম্মদ আলমগীর বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি। ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, কত আসনে ইভিএম এ ভোট হবে সেটা আরো পরের বিষয়। তার আগে মানুষের আস্থায় আনা জরুরী। বর্তমানে ইভিএমের প্রতি কীভাবে আস্থা ফেরানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন।

এছাড়াও, খুব শিগগিরই ইভিএম পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে। আস্থার সংকট দূর হলেই ইভিএম এর সক্ষমতার সৎ ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি। ২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ