বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

সরকারের পদত্যাগ ছাড়া আলোচনা নয়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদত্যাগ না করা পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারের সাথে কোন আলোচনায় না যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকার পদত্যাগ না করা পর্যন্ত কোন ধরনের আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলাম আলমগীর। এসময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়ার জন্য আবারো দাবি জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্নমত ও বিরোধী দলকে দমনে চরম পন্থার আশ্রয় নিচ্ছে সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

গতকাল শনিবার কুমিল্লার তিতাসে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলার বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ বিএনপির।

গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেয়া হবে। দলটির অন্য নেতারা বলেছেন, বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে নিয়ে তাঁরা নির্বাচন করবেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল প্রতিক্রিয়া জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যে কথা বলে কোনো দিন, কখনো তা তারা রাখে না। এটা হচ্ছে তাদের চরিত্র। জনগণের সঙ্গে তারা শুরু থেকেই প্রতারণা করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা প্রতারণা করছে। তারা ভদ্রলোকের মতো কথা বলে, গণতন্ত্রের কথা বলে। তারা সভা-সমাবেশ তো দূরের কথা, একটা মিলাদ করতেও দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, এদের কাছ থেকে কী আশা করতে পারেন!’

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপির নির্বাচনের যাওয়ার প্রশ্নই উঠতে পারে না।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি মনে করি, কোনো কথাই হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে, সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনে তো আমরা যাবই না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন।’

আগামী নির্বাচন ইভিএমে করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ইভিএম তো পরে, ইলেকশনেই তো আমরা যাব না যদি শেখ হাসিনা সরকারে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ