বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

ঈদ শেষে ঢাকায় ফিরল ২০ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ উদযাপনে রাজধানী ছেড়েছিল প্রায় এক কোটি মানুষ। তাদের মধ্যে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ফিরে এসছেন প্রায় ২০ লাখ মানুষ।

আজ শনিবার বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, ঈদের ছু‌টি শে‌ষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর গতকাল শুক্রবার এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

তিনি আরও বলেন, অনেকের কাছে একাধিক সিম থাকলেও এই হিসেব শুধুমাত্র সিম ব্যবহারকারীদের। তাদের মধে অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। এবার ঈদে রাজধানী ছেড়েছেন সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক। আর সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

উল্লেখ্য, গত মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছু‌টি শেষে গত বৃহস্পতিবার খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত। তবে পরদিন শুক্রবার হওয়ায় অনেকেই ৫ মে অতিরিক্ত ছুটি কাটিয়েছেন। যার ফলে শুক্রবার থেকে রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার চাপ বাড়তে থাকে। রাজধানীতে ফিরতি পথে গণপরিবহন পেতে নানা ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ