বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

স্থগিত ১৬ ইউপিতে ভোট আগামী ১৫ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চেয়্যারম্যান প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছিল এমন ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন ১৩৫টি ইউপির সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এজন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে- মামলাজনিত বা সীমানা জটিলতা বা চেয়্যারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে সম্পূর্ণ বা চেয়ারম্যান পদে পুনঃতফসিল বা পুনরায় মনোনয়নপত্র গ্রহণের প্রয়োজন। এক্ষেত্রে আগামী ১৫ জুন ভোটগ্রহণের তারিখ রেখে যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই প্রক্রিয়া শুরু করতে হবে।

যেসব ইউপিতে ভোট হবে- বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর (চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা আগে জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিলের সুযোগ নেই), পাবনা সদরের ভাঁড়ারা (চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিলের সুযোগ নেই), ফরিদপুরের চরভদ্রাসনের চরঝাউকান্দি (নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না), ভোলার চরফ্যাশনের ঢালচর (চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না), সিলেটের জকিগঞ্জের সুলতানপুর (নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না) ও কাজলসার (সব পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে), ব্রাহ্মবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ (নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না), কুমিল্লার দেবিদ্বারের ভানী (নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না)।

সম্পূর্ণ ইউপির নির্বাচন বাতিল করার কারণে যেগুলোতে পুনঃতফসিলের প্রয়োজন হবে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুর্লভপুর (নতুন সময়সূচি জারি করে মনোনয়ন জমা নেওয়া হবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না) ও শরীয়তপুর সদরের চিতলিয়া (পুনঃতফসিল দিতে হবে। যারা আগে মনোনয়ন জমা দিয়েছিলেন তাদেরও নতুন করে জমা দিতে হবে। যারা আগে মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের জামানতের টাকা ফেরত দেওয়া প্রয়োজন)।

এছাড়া দিনাজপুর সদরের চেহেলগাজী, জয়পুরহাটের পাঁচবিবির আওলাই, মাগুরা সদরের বগিয়া, চাঁদপুর সদরের হানারচর, মতলব উত্তরের জহিরাবাদ ও সিলেটের গোপালগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণও হবে আগামী ১৫ জুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ