বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

যুদ্ধের মধ্যে ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধের মাঝেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস একটি জ্বালানি বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ প্রাণহানি হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতির উদ্দেশে নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পশ্চিম রিভন অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, একটি কার ও একটি জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এ সময় তিনি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

অপরদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এইড অ্যানতন গেরাশচেনকোর বরাতে জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭-এ পৌঁছেছে।

খবরে প্রকাশ, মঙ্গলবার রাতে কিয়েভ-চপ হাইওয়েতে সংঘটিত এ দুর্ঘটনার পর তিনটি পরিবহনেই আগুন ধরে যায়।

বাসটিতে থাকা ৩৮ যাত্রীর মধ্যে মাত্র ১২ জন রক্ষা পেয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার চলমান হামলায় মাঝে মঙ্গলবারও অন্তত ২১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। পূর্ব ইউক্রেনের দোনেৎসক অঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।

এক মাস আগে ক্রামাতোস্ক শহরের রেলস্টেশনে রাশিয়ান হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

এনটি