শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঈদ নাকি ইদ? শুদ্ধ বানান নিয়ে মাওলানা উবায়দুর রহমান খান নদভী’র চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সময়ের পরিবর্তনে বাংলা বানানে আসছে নানা পরিবর্তন। এ তালিকায় ক্রমেই যুক্ত হচ্ছে ইসলামী ঐতিহ্যের বেশকিছু শব্দ। এর মধ্যে অন্যতম মুসলমানদের আনন্দের ধারা ‘ঈদ’। বাংলা একাডেমিসহ কিছু বাংলা ভাষাবিদের দাবি ‘ঈদ’ শব্দটি যেহেতু বিদেশি শব্দ তাই এর শুদ্ধ বানান হবে ‘ইদ’। প্রচলিত ‘ঈদ’ বানানটি সঠিক নয়।

এবার ‘ঈদ’ বানানে পরিবর্তনের দাবি তোলা সাহিত্যিক ও ভাষাবিদদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্কলার ও শিক্ষাবিদ মাওলানা উবায়দুর রহমান খান নদভী

তিনি বলেন, বিশুদ্ধ আরবী শব্দ عيد ঈদের সমান্তরালে হাজার বছরের ইসলামী ঐতিহ্য ও সাহিত্য বিনাশী 'ইদ' শব্দ প্রচলনের হীন চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ _ সৎসাহস থাকলে আসুন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে...।

শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কলকাতার ধ্বজাধারী বুদ্ধিজীবীরা বা বাংলা একাডেমী যাই বলুক, একজন প্রাথমিক স্তরের মাদরাসা শিক্ষার্থীও জানে যে, আরবী ও বাংলায় (ইদ id عد) বানান এবং অর্থ ১০০% অশুদ্ধ এবং ভুল। সঠিক অর্থ এবং শুদ্ধ বানান হচ্ছে (ঈদ Eid عيد)।

তিনি জানান, যারা আরবী ফারসী তুর্কী উর্দু ইংরেজী হিন্দী থেকে বাংলায় রূপান্তরিত হয়ে একীভূত হয়ে যাওয়া শব্দগুলোকে নানা কৌশলে এবং বানান বৈষম্য সৃষ্টি করে বিদেশী ট্যাগ লাগাচ্ছেন, যারা ৯৭% পারসেন্ট ইসলামী ঐতিহ্যবাহী শব্দকে বাংলাভাষার বাইরে ঠেলে দিতে আগ্রহী , তারাও জ্ঞান শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মত থাকলে আওয়াজ দিন। সেন্টার ফর দাওয়াহ এণ্ড কালচার টিম প্রস্তুত।

এদিকে তার সঙ্গে একান্ত আলাপচারিতায় জানা যায়, 'ইদ'পন্থী সকল পণ্ডিত ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে যে কোনো স্থানে যে কোনো অংকের পরিমাণ নির্ধারণ করে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও ভাষাতাত্ত্বিক বিতর্কে প্রস্তুত রয়েছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ