শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদযাত্রা: ৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে নাড়ীর টানে বাড়ি ফিরতে ঢাকা থেকে গ্রামের পানে ছুটেছেন প্রায় ৭৩ লাখ মানুষ। বিপুল পরিমাণ এই মানুষের সঙ্গে থাকা সিমের লোকেশনের ওপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এরমধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ঢাকার বাইরে গেছে বলেরও জানিয়েছেন তিনি।

রোববার (১ মে) দুপুরের দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান মন্ত্রী।

স্ট্যাটাসে তিনি লিখেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই তথ্য পাওয়া গেছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

ফেসবুক পোস্টে মন্ত্রী দুই দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন। এছাড়া ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, ঈদের আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ