শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

সারাদেশে ব্যাংক খোলা থাকবে শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শনিবার (৩০ এপ্রিল) সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে শুক্র ও শনিবার (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে।

তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকগুলো যথাক্রমে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত এবং শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকবে। সূত্র : ইউএনবি

-কেএল