শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

এগিয়ে চলছে ফকীহুল মিল্লাত রহ. স্মারক গ্রন্থের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এগিয়ে চলছে উপমহাদেশের বরেণ্য আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের কাজ।

আওয়ার ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘ফকিহুল মিল্লাত রহ.’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, গত ১৫ অক্টোবর (শুক্রবার) ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমায় ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রায় তিন হাজার খোলাফা, শাগরেদ, শুভানুধ্যায়ী আলেমের মজলিসে স্মারকের উদ্যোগ গ্রহণ করায় আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান মুফতি আরশাদ রাহমানী। পাশাপাশি সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানের কথাও জানান।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, গত ২০ অক্টোবর (বুধবার) ফকিহুল মিল্লাতের ছোট সাহেবজাদা মাওলানা শাহেদ রাহমানীর নেতৃত্বে মুফতি আব্দুর রহমান রহ. এর জন্মস্থান ও প্রথম কর্মস্থল বৃহত্তর চট্টগ্রাম সফরে যায় টিম আওয়ার ইসলাম। পর্যায়ক্রমে বৃহত্তর উত্তরবঙ্গ, ভোলা, ফেনী, নোয়াখালী কুমিল্লা ও ঢাকাসহ ফকীহুল মিল্লাতের স্মৃতিবিজরিত জায়গাগুলো সফর করেছে আওয়ার ইসলাম টিম। পর্যায়ক্রমে আওয়ার ইসলাম টিম পুরো দেশ ও দেশের বাইরে সফর করবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ফকিহুল মিল্লাত রহ. এর সঙ্গে আপনার সম্পর্ক ও ঘনিষ্ঠতার সূত্রে স্মৃতি বা আলোকপাতধর্মী লেখা আমাদের পাঠাতে পারেন। অনুগ্রহ করে লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন:

ক. ফকিহুল মিল্লাত রহ. এর সঙ্গে আপনার ঘনিষ্ঠ কোনো স্মৃতি থাকলে তা উল্লেখ করুন। তাঁর জীবনের অনুসরণযোগ্য দিকগুলোর ওপর আলোকপাত করুন।
খ. আপনি যদি তার সঙ্গে সফর করে থাকেন, বিশেষ করে হজ-ওমরার সফর; সে স্মৃতিকথাগুলো উল্লেখ করতে পারেন। আপনার চোখে তাঁর চরিত্রের আদর্শ প্রশংসনীয় দিকগুলো উল্লেখ করুন।
গ. আপনার সঙ্গে যদি ফকিহুল মিল্লাহ রহ. কোনো ইসলাহী সম্পর্ক থেকে থাকে; সে সম্পর্কে স্মৃতিগুলো জানাতে পারেন। তার কোনো কারামতে আপনি বিমোহিত হলে তাও জানাতে ভুলবেন না।
ঘ. আপনি যদি তাঁর ছাত্র হওয়ার সৌভাগ্য হয়ে থাকে; তাহলে তার দরস-তাদরিসের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারেন। উল্লেখ করতে পারেন দরসে ঘটে যাওয়া অনন্যকিছু ঘটনার ক