মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

 পেন্সিলের তুলিতে আল আকসার প্রতি ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফিলিস্তিনের রাজধানী আল কুদসে (জেরুসালেম) অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসা। প্রতিটি মুসলিম-ই প্রাণপণ আল আকসাকে ভালোবাসে এবং নানাভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। ঠিক তাদের-ই একজন হেদায়েত আরমান, যে কিনা হৃদয়ের ‘তুলি’ দিয়ে আল আকসাকে এঁকেছে।

রমজানের মধ্যে যখন ইসরায়েলি বাহিনী আল আকসায় হামলা চালায়, তখন তরুণ হেদায়েতের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে যে আল আকসাকে খুব বেশি-ই ভালোবাসে এটির প্রকাশ করে ছবি এঁকে, যে ছবি তার হৃদয়ে। হৃদয়ের গভীরে যে আল আকসাকে সে ধারণ করে, তার বিশ্বাস দখলদাররা কখনো তা ছিনিয়ে নিতে পারবে না।

হেদায়েত আরমান জানিয়েছে, ‘পবিত্র রমজানেও আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর ওদের জুলুম। দূর থেকে নির্বাক আল আকসাকে দেখে শুধু অশ্রু ঝরাই। ক্ষতবিক্ষত আল আকসা আমার ভেতরকেও বিধ্বস্ত করে দেয়। তবে আমি ভাবি- তারা কখনোই আমার হৃদয়ের আল আকসার ক্ষতি করতে পারবে না।’

হেদায়েত আরমান আরো জারিয়েছে, মসজিদুল আকসার মূল স্থাপনা ও কুব্বাতুস সাখরা দুটোই সে এঁকেছে। তাতে কাঠ পেন্সিল ও জেল পেন ব্যবহার করলেও আসলে তুলি তার হৃদয় থেকে বের হয়েছে।

হেদায়েত আরমান গত শিক্ষাবর্ষে রাজধানীর বড় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগে দাওরা শেষ করলো। সে যেন নিজেও অনেক বড় হতে পারে-সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ