শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

আজ থেকে ২৪ ঘণ্টা গ্যাস পাবে শিল্পকারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ থেকে শিল্পকারখানায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে পেট্রোবাংলা। নতুন সিদ্ধান্তের ফলে শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস পাবে শিল্পকারখানা।

এর আগে গত ১১ এপ্রিল শিল্প-কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা, যা ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছিল।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ থাকার কথা। কিন্তু সেই সিদ্ধান্ত ৫ দিন আগেই প্রত্যাহার করা হয়। তবে সিএনজি স্টেশনে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ