শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সৌদি সরকারের খাদ্যসামগ্রী পাচ্ছে কক্সবাজারের ২৩ হাজার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের দেওয়া এসব খাদ্য সহায়তার বিতরণ সহযোগী হিসেবে কাজ করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৫ দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিং সালমান সেন্টারের প্রকল্প পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দুল্লাহ আল-মাহাদী।

এর আগে সাগর পাড়ের অভিজাত হোটেল ডিভাইন ইকো রিসোর্টের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় কক্সবাজার জেলা ও পৌরবাসীর পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান মেয়র।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শায়খ ইমাদ ইবনে আব্দুস সালাম ইবনে সুলাইম আলে সালেহ আল-মাহাদী, শায়ক উমর ইবনে মুহাম্মাদ ইবনে উমর আল-আনকারী, ওস্তাদ সালামাতুল্লাহ হামিদ হুসাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক (উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন শাওন, বোরহান উদ্দীন, ফাউন্ডেশনের বিদেশ বিভাগের পরিচালক ড. মো. ওয়ায়েজ, মো. ইসহাক, তারিক চৌধুরী, হিল্লাল, আব্দুস সবুর, ফয়েজ উদ্দিন, নেজাম উদ্দিন ও মো. সেলিম উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ