শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

বাংলাদেশে প্রবেশে বেবিচকের নতুন বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে তিন দিন আগেই অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।

বুধবার রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

এতদিন দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগে স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো যাত্রীদের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলে ট্রানজিট এয়ারপোর্টে চেক-ইন করার আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এয়ারলাইনগুলো বোর্ডিংয়ের সময় যাত্রীদের হেলথ কার্ড যাচাই করে দেখবে। দেশে আসার পর বিমানবন্দরে যাত্রীকে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন- এমন যাত্রী আরটি পিসিআর পরীক্ষা করতে হবে না। তবে টিকা সার্টিফিকেট দেখাতে হবে। আর যেসব যাত্রী এক ডোজ কিংবা কোনো টিকা নেননি, তাদের বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।

বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা আর নেই। তবে গন্তব্য দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

যেভাবে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে

অনলাইনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের হেল্থ ডিক্লারেশন ফরমটি (healthdeclaration.dghs.gov.bd) ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত একটি হেলথ কার্ড আসবে। সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি (মোবাইলে) নিজের কাছে রাখতে হবে।

-এএ